Monday, April 20, 2026
spot_img
Homeঅন্যান্যআগামীকাল 'গোলাপি সড়ক শোভাযাত্রা'র সমাপনী অনুষ্ঠান

আগামীকাল ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’র সমাপনী অনুষ্ঠান

সাতকাহন২৪.কম ডেস্ক

সারাদেশের মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে রাজধানীর বাইরে, দেশের বিভিন্ন প্রান্তে স্তন ক্যানসার প্রতিরোধে সক্রিয় ৪৭টি স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠানের প্ল্যাটফর্ম বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম প্রতি বছর গোলাপি সড়ক শোভাযাত্রার আয়োজন করে আসছে।

এই বছর শোভাযাত্রাটি গত ২৮ অক্টোবর ঢাকা থেকে গোলাপি বাসে রওনা হয় টেকনাফের উদ্দেশ্যে। ২৯ অক্টোবর সকাল নয়টায় টেকনাফ উপজেলা কমপ্লেক্সে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান শেষে তেঁতুলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ১ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় তেঁতুলিয়ায় সমাপনী অনুষ্ঠান হবে।

দীর্ঘ এই শোভাযাত্রায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়-
টেকনাফ, উখিয়া, কক্সবাজার, রামু, চকোরিয়া, চট্রগ্রাম, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর বাইপাস, কালিয়াকৈর, টাঙাইল, সিরাজগঞ্জ মোড়, বগুড়া, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি,রংপুর, সৈয়দপুর, দশমাইল (দিনাজপুর)-এ। শোভাযাত্রা এখন বীরগঞ্জ হয়ে, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড় যাবে।

আগামীকাল সকাল দশটায় তেঁতুলিয়ার তেঁতুলতলায় সমাপনী অনুষ্ঠান হবে। স্থানীয় ইউএনও ও সামাজিক সাংস্কৃতিক সংগঠকগণ এই অনুষ্ঠানে যোগ দিবেন। শোভাযাত্রার দলনেতা ও বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, জাতীয় চলচ্চিত্র পুরষ্কারবিজয়ী পরিচালক মসিহউদ্দিন শাকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.