Sunday, February 15, 2026
spot_img
Homeজীবনের খুঁটিনাটি'বিউটি আর্টিস্ট হতে উজ্জ্বলা পাশে ছিলাে'

‘বিউটি আর্টিস্ট হতে উজ্জ্বলা পাশে ছিলাে’

সাতকাহন২৪.কম ডেস্ক

বিউটিফিকেশনের কাজটিকে খুব ভালোবাসতেন আসমা আজমীরা কেয়া। আর সেই ভালোবাসা, সখই পরিণত হয় তাঁর পেশায়। বর্তমানে তিনি উজ্জ্বলা থেকে বিউটিফিকেশনের কোর্স শেষ করে মিরপুরে একটি স্যালন দিয়েছেন। নিজের প্রতিষ্ঠানের আয়ে তিনি সন্তুষ্ট।

আসমা আজমীরা কেয়াকে বিউটি আর্টিস্ট হওয়ার ক্ষেত্রে উজ্জ্বলা কীভাবে প্রেরণা জুগিয়েছে এবং নিজেও কীভাবে প্রতিনিয়ত কাজ করে এগিয়েছেন, সেই গল্পই জানবো।

উজ্জ্বলা সেরা
উজ্জ্বলার কোর্সটি আমি ২০২২ সালে করেছি। এটা ঢাকা থেকে করি। উজ্জ্বলার কথা ফেসবুকের মাধ্যমে জানতে পারি ২০২১ সালে। পরে কোর্স করা হয়।
আমি মনে করি, একজন মেয়ে যদি সিদ্ধান্ত নেয়, সে বিউটি সেক্টরে কিছু করবে, তাহলে উজ্জ্বলা সেরা। কারণ, উজ্জ্বলা খুব সুন্দর করে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখায়। আর খুব যত্ন নিয়ে তারা কাজটি করে। এখানকার প্রতিটি ক্লাস থেকেই আমি গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি।

মেকআপ প্রোডাক্ট সংগ্রহ করতে ভালোবাসতাম
বিউটিফিকেশনের কাজটিকে ভালোবাসা থেকে মূলত এই পেশায় আসা। ছোটবেলা থেকে নিজেও সাজতাম, অন্যকেও সাজাতে পছন্দ করতাম। মেকআপ প্রোডাক্ট সংগ্রহ করা আমার সখ ছিল।

২০২৫ সালের ১৭ জানুয়ারি আমি স্যালন শুরু করি। আমার বাসা ও পার্লার দুটােই মিরপুরে। সখের কাজটিকে পেশায় পরিণত করতে পেরেছি, এই বিষয়টা খুব আনন্দ দেয়।

জেদ ছিলো বেশ
প্রতিটি মানুষের জীবনেই আসলে দুঃখ বা লড়াইয়ের গল্প থাকে। কেউ প্রকাশ করে। কেউ করে না। আমার খুব জেদ রয়েছে। আমি প্রথম প্রথম এই সেক্টরে কাজ করতে শুরু করলে, অনেকে আমাকে হেয় বা তুচ্ছ করে কথা বলে। সেটা আমার এখনাে মনে পড়ে। সেই কথাটা আমার জেদের কারণ হয়েছে। মনে হয়েছে, আমিও এই সেক্টরে ভালো করবো। তবে আমার পরিবার ও অনেক বন্ধু-বান্ধবই সহযোগিতা করেছে। আর উজ্জ্বলাতো পাশে ছিলাে সবসময়ই।

ভবিষ্যতে নিজের স্যালনটিকে অনেক ভালো অবস্থায় দেখতে চাই। নিজেও একজন বড় বিউটি আর্টিস্ট হবো, এই স্বপ্ন দেখি। মেয়েদের স্বাবলম্বী হওয়াটা জরুরি। আর এর জন্য বিউটি আর্টিস্ট পেশাটি চমৎকার।

বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিল ৯৭তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :

https://www.facebook.com/UjjwalaBD

https://www.instagram.com/UjjwalaBD/

ফোন : ০১৩২৪৭৩৪১৫৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.