Tuesday, May 12, 2026
spot_img
Homeঅন্যান্য'কোরবানির হাঁকডাক'– ঈদ উল আজহার আয়োজনে ‌‌‌‌রঙ বাংলাদেশ

‘কোরবানির হাঁকডাক’– ঈদ উল আজহার আয়োজনে ‌‌‌‌রঙ বাংলাদেশ

সাতকাহন২৪.কম ডেস্ক

বাংলাদেশের মানুষের অন্যতম বৈশিষ্ট্য তাদের উৎসবপ্রিয়তা। আর ঈদ মানেই আনন্দ, মিলন আর উদযাপনের এক অনন্য উপলক্ষ। আসন্ন ঈদ উল আজহা আমাদের সামনে নিয়ে আসে ত্যাগের মহিমা, ভালোবাসা আর একসঙ্গে থাকার আবেগময় সময়। কোরবানির প্রস্তুতির পাশাপাশি এই সময়টিতে প্রতিটি পরিবারই ব্যস্ত হয়ে পড়ে নতুন পোশাকে উৎসবকে বরণ করার পরিকল্পনায়।

দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড ‘রঙ বাংলাদেশ’ এবারের ঈদ উল আজহা উপলক্ষে নিয়ে এসেছে বিশেষ আয়োজন ‘কোরবানির হাঁকডাক’। এই আয়োজনে থাকছে ঈদ উপযোগী বাহারি ডিজাইনের পোশাক, যেখানে বরাবরের মতোই থিমভিত্তিক ডিজাইনের ছোঁয়া রয়েছে। এবারের সংগ্রহে থিম হিসেবে ব্যবহার করা হয়েছে ঐতিহ্যবাহী তাঁতরেজ নকশ, যার জ্যামিতিক প্যাটার্ন ও সূক্ষ্ম কারুকাজ পোশাকে এনে দিয়েছে এক ভিন্নমাত্রার নান্দনিকতা। ডিজাইনের পাশাপাশি রঙ বাংলাদেশ সব সময় গুরুত্ব দিয়ে থাকে মানসম্মত কাপড়, আরাম ও আধুনিক স্টাইলের সমন্বয়। এবারের ঈদ সংগ্রহে থাকছে শাড়ি, পাঞ্জাবি, কামিজ, স্টিচড ড্রেস, ফ্রক, টি-শার্ট, শার্টসহ নানা বৈচিত্র্যময় পোশাক।

বিশেষ আকর্ষণ হিসেবে এবারের পোশাকে রয়েছে বরাবরের মতই ফ্যামিলি সিরিজ—যেখানে একই ডিজাইন ও রঙের সমন্বয়ে পুরো পরিবারকে দেখা যাবে এক সুরে বাঁধা। ব্যবহৃত হয়েছে সাদা বেসের ওপর নেভি ব্লু ও আকাশি রঙের জ্যামিতিক তাতরেজ প্যাটার্ন। এগুলো একদিকে যেমন এলিগ্যান্ট, অন্যদিকে গরমের দিনে দেয় স্বস্তি।

বাবা-মা ও সন্তানদের মিলিয়ে একই ডিজাইনের পোশাকে ঈদের আসল বার্তা ‘একসাথে উদযাপন’-কে আরো জীবন্ত করে তুলেছে। এ ছাড়াও ম্যাচিং পোশাক রয়েছে। বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ‘কোরবানির হাঁকডাক’ ক্যাম্পেইনে দেশীদশ আউটলেটগুলোতে ২০ শতাংশ এবং রঙ বাংলাদেশ-এর সকল আউটলেটে নির্দিষ্ট পণ্যে ৩০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী মূল্যছাড়।

তাই দেরি না করে একা কিংবা পরিবার-পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন রঙ বাংলাদেশ-এর নিকটস্থ আউটলেটে। ঢাকা ও ঢাকার বাইরে মোট ২০টি আউটলেটে পাওয়া যাবে ঈদ উল আজহার সমৃদ্ধ পোশাক সংগ্রহ।

আর যারা ভিড় এড়িয়ে ঘরে বসেই কেনাকাটা করতে চান, তাদের জন্য রয়েছে ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ভেরিফায়েড ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh । যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন হটলাইন নাম্বার 01777744344, 01799998877- এ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.