Thursday, May 7, 2026
spot_img
Homeস্বাস্থ্যকাহনরোাগব্যাধিগরম-বৃষ্টি: ঠান্ডা-কাশি প্রতিরোধে করণীয়

গরম-বৃষ্টি: ঠান্ডা-কাশি প্রতিরোধে করণীয়

সাতকাহন২৪.কম ডেস্ক

‎গরম থেকে স্বস্তি দেয় বৃষ্টি। তবে গরম-বৃষ্টির এই সময়টাতে ঠান্ডা-কাশি কিন্তু বেড়েই চলে। আর এই সময়ে এসব রোগ প্রতিরোধ করতে নিতে হয় বিশেষ ব্যবস্থা। গরম-বৃষ্টির দিনে ঠান্ডা-কাশি প্রতিরোধে কিছু পরামর্শ জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট কোলা এমএস।

পানি পান করুন
‎সাধারণত গরমের দিনে ভালো পরিমাণ পানি পান করা হয়। তবে বৃষ্টির সময়টাতে যেহেতু বাইরে ঠান্ডা একটা আবহাওয়া থাকে, তাই কম পানি পান করার প্রবণতা দেখা দেয়। তবে রোগ থেকে বাঁচতে এই অভ্যাস বাদ দিতে হবে। এই সময়েও পর্যাপ্ত পরিমাণ পানি পান করা জরুরি। পাশাপাশি স্যুপ বা অন্যান্য তরলজাতীয় খাবার খান।

উষ্ণ থাকার চেষ্টা করুন
‎গরম শেষ করে হুট করেই যখন বৃষ্টি পড়া শুরু হয়, তখন একটু ঠান্ডাও লাগে। তাই একটু গরম কাপড় পরা প্রয়োজন। খুব বেশি ভারী না হলেও এমন ধরনের পোশাক পরুন, যেটাতে আরাম লাগবে এবং শরীর উষ্ণ থাকবে। পাশাপাশি গোসলের সময় চেষ্টা করুন গরম পানি ব্যবহার করার।

পর্যাপ্ত ঘুমান
‎ঘুম ক্লান্তি কাটিয়ে দেহকে চাঙ্গা রাখতে খুবই জরুরি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক অন্তত আট ঘন্টা ঘুমানো প্রয়োজন। তাই সুস্থ থাকতে অন্তত আট ঘণ্টার ঘুম নিশ্চিত করুন।

পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন
‎বাইরে থেকে ঘরে ফিরে এসে অবশ্যই হাত ভালোভাবে ধোন। ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন। খাবার আগে এবং হাঁচি-কাশি দেবার পর হাত পরিষ্কার করুন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান
‎রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত হাঁটা, ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। এই সময়টাতে ভিটামিন সি জাতীয় খাবার খান। যেমন: আমলকি, কমলা, পেয়ারা, লেবু ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.