শাশ্বতী মাথিন
চারপাশে তাকিয়ে দেখলাম,
কেবল ভুলে ভরা মানুষ।
তাদের এটা বলি, সেটা বলি;
শুধরাতে চাই।
এরপর শান্ত হয়ে নিজের দিকে তাকাই;
দেখি, আমিই তো সবচেয়ে বড় দ্বন্দ্ব,
সবচেয়ে বড় ভুল; ভয়
আমিই তো বাধা।
তখন বললাম,
হে প্রভু, আমিই তো আমার সবচেয়ে বড় শত্রু।
এরপর, আরো নিরব হলাম।
আরো নিরব।
লেখক: সাংবাদিক ও রবীন্দ্রসংগীতশিল্পী


