Wednesday, March 11, 2026
spot_img
Homeঅন্যান্যরঙ বাংলাদেশের পোশাকে ‘বিজয় উৎসব’

রঙ বাংলাদেশের পোশাকে ‘বিজয় উৎসব’

সাতকাহন২৪.কম ডেস্ক

ডিসেম্বর- বিজয়ের মাস। বাংলার আকাশে ভেসে ওঠে রক্তে লেখা এক গৌরবগাথা, যা আমাদের জাতিসত্তার মূলে স্থায়ী হয়ে রয়েছে স্বাধীনতার অমর চিহ্ন হয়ে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর সন্তানদের রক্তে অর্জিত এই পতাকার লাল ও সবুজ রং আজও আমাদের হৃদয়ের গভীরে অনন্ত প্রেরণার প্রতীক। এই চেতনায় সবসময়েই বলিয়ান রঙ বাংলাদেশ আয়োজন করেছে ‘বিজয় উৎসব’।

এই আয়োজনের মূল থিম বাংলাদেশের মানচিত্র, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা। এই তিন প্রতীকের মধ্যে নিহিত রয়েছে আমাদের অস্তিত্ব, সংগ্রাম ও স্বপ্ন। এই তিন প্রতীকের গল্পকেই রঙ বাংলাদেশ তুলে ধরেছে নকশা, রং ও ফ্যাব্রিকের মেলবন্ধনে। এতে প্রতিফলিত হয়েছে স্বাধীনতার আবেগ ও আধুনিকতার সংযোগ।

এবারের ব্যবহৃত ফেব্রিক্সে এসেছে আরাম ও নান্দনিকতার সুষম মেলবন্ধন- কটন, হাইব্রিড কটন, জ্যাকার্ড কটন ও হাফসিল্ক। এই কাপড়গুলো শুধু পোশাক নয়, যেন একেকটি ইতিহাসবাহী চিহ্ন। এখানে ঐতিহ্য ও আধুনিকতার মিলন ঘটেছে অনবদ্যভাবে।

পোশাকের কাজে ব্যবহৃত হয়েছে স্ক্রিন প্রিন্ট ও ডিজিটাল প্রিন্ট। এখানে একদিকে বাংলাদেশের মানচিত্র ফুটে উঠেছে শিল্পীর নিপুণ হাতে, অন্যদিকে জাতীয় সংগীতের পঙ্‌ক্তিগুলো যেন বাতাসে বাজে রঙিন ছন্দে। আর পতাকার লাল সূর্যের বৃত্ত ছড়িয়ে দিয়েছে বিজয়ের আগুনে দীপ্ত শক্তির প্রতীকী ইঙ্গিত। এই আয়োজনের প্রতিটি পোশাক যেন একেকটি ক্যানভাস। এখানে ইতিহাস কথা বলে রঙে, দেশপ্রেম মিশে যায় নকশায়, আর বিজয়ের গান গেয়ে ওঠে প্রতিটি ফ্যাব্রিকের বুননে।

এবারের বিজয় উৎসবের আয়োজনে থাকছে শিশু, তরুণ ও প্রবীণের জন্য নানারকম পোশাক। পাঞ্জাবি, শাড়ি, কামিজ, স্ট্রিচ ড্রেস(থ্রিপিস), শাল, মগ, উত্তরীয় ও বিজয় স্পেশাল সুভিনির সামগ্রী। সবগুলোতেই ডিজাইন, রং ও উপাদানের মাধ্যমে ফুটে উঠেছে বাংলাদেশের ঐতিহ্য, সংগ্রাম ও নবযাত্রার গল্প।

এ ছাড়াও এবারের আয়োজনে রয়েছে পরিবারের সকল সদস্যের জন্য ফ্যামিলি ম্যাচিং পোশাক। বাবা-ছেলে, মা-মেয়ে, কাপল ও ডুয়েট ডিজাইন। এতে একসঙ্গে পরার মাধ্যমে সম্পূর্ণ পরিবার একই রঙে ও অনুভবে বিজয়ের আনন্দ উদযাপন করতে পারে।

পাশাপাশি কর্পোরেট অফিস, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণকারীরাও রঙ বাংলাদেশের বিশেষ কালেকশন থেকে নিজেদের জন্য ম্যাচিং পোশাক অর্ডার করতে পারবেন।

বিজয় উৎসবের এই অনন্য আয়োজনের পোশাক পাওয়া যাচ্ছে রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের সকল আউটলেটেই।

এ ছাড়াও অনলাইনে ঘরে বসে অর্ডার করা যাবে www.rang-bd.com ওয়েবসাইটে অথবা যেকোনো প্রয়োজনে ইনবক্স করতে পারেন আমাদের ভ্যারিফাইড ফেসবুকে পেজ facebook.com/rangbangladesh অথবা ০১৭৭৭৭৪৪৩৪৪ / ০১৭৯৯৯৯৮৮৭৭ নাম্বারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.