Thursday, February 19, 2026
spot_img
Homeঅন্যান্যভাষা দিবস আয়োজনে রঙ বাংলাদেশ

ভাষা দিবস আয়োজনে রঙ বাংলাদেশ

সাতকাহন২৪.কম ডেস্ক

রক্তে লেখা এক ইতিহাসের নাম একুশে ফেব্রুয়ারি। নিজের ভাষায় কথা বলার অধিকারের দাবিতে বাংলার দামাল সন্তানেরা যে দিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, সে দিন শুধু একটি ভাষাই প্রতিষ্ঠা পায়নি; প্রতিষ্ঠা পেয়েছিল আত্মমর্যাদা, সংস্কৃতি আর জাতিসত্তার অমলিন গৌরব।

সেই আত্মত্যাগের স্মরণে আজ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা ভাষার মহিমাকে বিশ্বমঞ্চে তুলে ধরার এক অনন্য দিন। এই মহান চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ নিয়ে এসেছে তাদের বিশেষ “একুশ আয়োজন”। এবারের থিম বাংলা বর্ণমালা। অক্ষরের বর্ণিল ছন্দ, শহীদের রক্তিম স্মৃতি, আর মায়ের ভাষার আবেগ—সব মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য নান্দনিক উপস্থাপনা, যেখানে পোশাক হয়ে উঠেছে অনুভূতির বাহন।

হাফসিল্ক, নানান ধরনের কটন ও ভয়েল কাপড়ে স্ক্রিনপ্রিন্ট, কাটিং-সুইংয়ের সূক্ষ্ম কারুকাজে ফুটে উঠেছে একুশের আবহ। কখনো কালো-লালের সংযমী আবেদন, কখনো বর্ণমালার ছড়িয়ে থাকা ছাপ প্রতিটি ডিজাইনে রয়েছে ভাষার প্রতি ভালোবাসার স্বাক্ষর। একুশ মানেই তো কেবল শোক নয়, তা আত্মমর্যাদার দীপ্তি; তাই প্রতিটি পোশাকে চেষ্টা করা হয়েছে ঐতিহ্য ও সমকালীনতার মেলবন্ধন ঘটাতে।

উৎসবের পূর্ণতায় রয়েছে যুগল ও পরিবারের সবার জন্য একই থিমের সমন্বিত পোশাক—যাতে একসঙ্গে দাঁড়িয়ে ভাষার প্রতি শ্রদ্ধা জানানো যায় একই রঙে, একই আবেগে। সংগ্রহে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কামিজ, ওড়না, ব্লাউজ, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট ও উত্তরীয়। শিশুদের জন্য রয়েছে কামিজ, পাঞ্জাবি ও টি-শার্ট। পাশাপাশি একুশের অনুপ্রেরণায় তৈরি বিশেষ ডিজাইনের মগও রয়েছে উপহার সামগ্রী হিসেবে—যা ভাষাপ্রেমের একটি স্মারক হয়ে থাকতে পারে।

যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্পোরেট আয়োজন কিংবা প্রাতিষ্ঠানিক উদযাপনে একুশের আবহ ছড়িয়ে দিতে সুলভ ও পাইকারী মূল্যেও পাওয়া যাচ্ছে এই বিশেষ আয়োজন। ভাষার প্রতি সম্মান জানাতে একসাথে, একই থিমে সজ্জিত হওয়ার এই প্রয়াস নিশ্চিতভাবেই আয়োজনকে করে তুলবে আরও আকর্ষণীয়।

ঢাকা ও ঢাকার বাইরের সকল আউটলেটে পাওয়া যাচ্ছে রঙ বাংলাদেশের একুশ আয়োজন। অনলাইনেও সংগ্রহ করা যাবে এই বিশেষ কালেকশন—ভিজিট করুন www.rang-bd.com অথবা ভ্যারিফাইড ফেসবুক
পেজ www.facebook.com/rangbangladesh। প্রয়োজনে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ সম্বলিত হটলাইন 01777744344 ও 01799998877 নম্বরে।

একুশ মানে শুধু স্মরণ নয়—একুশ মানে প্রতিজ্ঞা। ভাষার প্রতি ভালোবাসাকে হৃদয়ে ধারণ করে, অক্ষরের আবেগকে আচ্ছাদনে জড়িয়ে, এবার একুশে নিজেকে রাঙিয়ে নিন রঙ বাংলাদেশের সঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.