Wednesday, April 22, 2026
spot_img
Homeআপনার সন্তানশিশুর জন্য জরুরি যেসব অভ্যাস

শিশুর জন্য জরুরি যেসব অভ্যাস

অনন্যা চৈতী

ব্যবহারে বংশের পরিচয়-প্রবাদটি নিশ্চয়ই সবার জানা। তবে ভালো আচরণ বা আদবকেতা শেখার শুরুটা কিন্তু হয় ছোটবেলা থেকেই। শিশু বিশেষজ্ঞদের মতে, ছোট ছোট শব্দ যেমন, ‘দয়া করে’, ‘ধন্যবাদ’-এর মধ্য দিয়েই শুরু করা যেতে পারে প্রশিক্ষণ। শিশুকে শিষ্টাচারী করতে কিছু কৌশল জানিয়েছে ওয়েবসাইট টাউন এন্ড কান্ট্রি ম্যাগ। আসুন জানি।

# শিষ্টাচারের মূল অর্থ, সবসময় আপনার চারপাশের মানুষকে শ্রদ্ধা ও সম্মান করা। তাই তাকে শেখাতে হবে অন্যকে সম্মান করার বিষয়টি। প্রতিদিন তিনটি শব্দ শেখানো যেতেই পারে- ‘দয়া করে , ধন্যবাদ, আমাকে ক্ষমা করুন।’
# মুখ মুছতে রুমালের ব্যবহার শেখান।
# খাওয়ার সময় মুখ বন্ধ করে খাওয়ার অভ্যাস করানো।
# বড়রা যখন নিজেদের মধ্যে কথা বলবে, সেখানে গিয়ে কোনো মন্তব্য না করা।
# অন্যের সম্পর্কে প্রশংসা করার অভ্যাস তৈরি করা।
# নিজের চেয়ে কম সক্ষম ব্যক্তিকে সাহায্য করুন। এর মধ্য দিয়ে শিশু শিখবে মানুষকে কীভাবে সাহায্য করতে হয়, অসহায় ব্যক্তির প্রতি সাহায্যের হাত কীভাবে বাড়ায়।
# নিজের সম্পর্কে সঠিকভাবে অন্যের কাছে সুন্দর করে উপস্থাপনের বিষয়টিও শিশুকে শেখান।
# শিশুর রুমে যাওয়ার আগে দরজা নক করে গেলে, সে শিখবে অন্যের রুমে যাওয়ার আগে নক করে যেতে হয়।
# অন্য ব্যক্তির সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে কথা বলা শিখাতে হবে।
# হাঁচি-কাশির সময় রুমাল, টিস্যু অথবা হাত দিয়ে মুখ ঢাকতে হয়- এই আদবটি শিশুকে ছোট থেকেই শেখান।
# বাসায় অতিথি এলে তাকে দিয়ে আমন্ত্রণ জানান, তাহলে সে শিখবে বাড়িতে অতিথি এলে তাকে বিশেষ মর্যাদা দিতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

সাতকাহন
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.